রাজনৈতিক দলের নিবন্ধনসহ ৫ বিষয় নিয়ে বসছে ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক দলের নিবন্ধনসহ ৫ বিষয় নিয়ে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ মার্চ) ইসির উপসচিব মো.মাহবুব আলম শাহ স্বাক্ষরিত কমিশন সভার অফিস আদেশ এ তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশনার ও সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে যা থাকছে— (ক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত; (খ) রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত; (গ) নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন সংক্রান্ত; (ঘ) ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংক্রান্ত; (ঙ) নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম সংক্রান্ত; এবং (চ) বিবিধ।

ইসি কর্মকর্তারা জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি। ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হব। ইতোমধ্যে ৬৪ জেলা থেকে চারশো’র মতো আবেদন করেছে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে৷ এছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশোধনের কথা ভাবছে ইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ