আ'লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৩, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী ভয়াবহ রূপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনো বাঁচতে চায় না। কারণ, বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়। ভবিষ্যতে তারা আর কোনো স্বৈরাচার দেখতে চায় না।

রমজানের ২১তম দিনে শনিবার (২২ মার্চ) দিনব্যাপী রাজধানীর পল্লবী রামপুরা হাতিরঝিল ও কাফরুল থানার ১০টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত দেড় দশক এই আওয়ামী স্বৈরাচারের হাত রক্তে রাঙানো। এই রক্তের দাগ এখনো শুকায়নি। তাই রক্তের বিনিময়ে কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নাই।

তিনি বলেন, গত দেড় দশকে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের ওপরে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর নামে যেভাবে মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে। তাদের ওপরে হামলা চালানো হয়েছে। দলের নেতাকর্মীদের পরিবারকে হয়রানি করা হয়েছে। স্বৈরাচার সরকারের সময়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করা হয়েছে। দলের বহু নেতাকর্মী এখনও পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছে।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।কোনো ভাবেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের কে সুযোগ দেওয়া যাবে না। তাদের আইনের হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে দৃঢ় হাতে মোকাবেলা করতে হবে। এসময় আমিনুলের সঙ্গে ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।


অমর একুশে হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা

অমর একুশে হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রতিরোধ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রেক্ষাপট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, আমি ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি ছিলাম। আমাদের পাশে শহীদুল্লাহ হল, অমর একুশে হলসহ সব হলকে একটি হল বিবেচনা করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মুভমেন্ট করতাম। সকলের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদুল্লাহ হল ও অমর একুশে হলের প্রতিরোধ অন্যতম স্মরণীয় ঘটনা। অমর একুশে হলের সেদিনের সেই প্রতিরোধ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রেক্ষাপট রচনা করেছিল।

এ সময় উপস্থিত ছিলেন হলের সাবেক প্রাধ্যক্ষ ড. আখতার হোসেন খান এবং বর্তমান প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান বাপ্পি এবং সভাপতিত্ব করেন হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ