বাজার সিন্ডিকেট ভাঙতে বিএনপিনেতার ফেইসবুক পোষ্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজার সিন্ডিকেট ভাঙতে বিএনপিনেতার ফেইসবুক পোষ্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :

সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটবাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি চক্র কমমূল্যে বাজার ইজারা নিতে সিন্ডিকেট সাজিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।

বিষয়টি জানতে পেরে নিজের ফেইসবুক আইডিতে পোষ্ট করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এনিয়ে উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলায় সরকারি তালিকাভুক্ত মোট ৪১টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে ১৭টি বাজারের টেন্ডার ইতোমধ্যে হয়েছে। বাকি ২৪টি প্রক্রিয়াধীন। কিন্তু যে ১৭টি বাজারের টেন্ডার হয়েছে, সেগুলোতে প্রত্যাশা অনুযায়ি রহস্যজনক কারণে টেন্ডার ড্রপ হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি চক্র হাটবাজার গুলোর ইজারা নিজেদের নিয়ন্ত্রনে রাখতে সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সিন্ডিকেটের সদস্যরা একাধিক সিডিউল ক্রয় করে নিজেদের মধ্যে আপোষ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম মূল্য দিয়ে মাত্র একটি বা দুইটি সিডিউল ড্রফ করছে। যেন বাধ্য হয়ে প্রশাসন কমমূল্যে দরদাতাকে বাজার ইজারা দেয়। সিন্ডিকেটের বাইরে কেউ সিডিউল কিনতে গেলে তাঁকে বাঁধা দেওয়া হচ্ছে, বলেও দাবি ওই বিএনপি নেতার।

এদিকে ঘটনাটি জানতে পেরে মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেইসবুক পোষ্টে উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু লিখেছেন- ‘ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারগুলোর ইজারার সিডিউল বিক্রি হচ্ছে। আপনারা নির্ভয়ে এগুলোর সিডিউল কিনেন। বাজারে প্রোপাগান্ড, কিছু কিছু লোক এগুলো কিনতে বাধা প্রদান করছে। কেউই বাধা প্রদান করবে না, এটা আমার অঙ্গিকার। বাধা দিলে আমার ফোন নাম্বারে জানান। তাই নির্ভয়ে অংশগ্রহণ করুন। এটা ১০০% ফেয়ার হবে।’

বুধবার (২৬ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত ওই পোষ্টটি ১২৭ জন শেয়ার করেছেন। এতে কমেন্ট করেছেন ১৩৩ জন এবং রিয়েক্ট করেছেন ৫০১ জন।

অপরদিকে বিএনপি নেতার এই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের। তারা বাজার সিন্ডিকেট ভাঙতে বিএনপি নেতার এই উদ্যোগকে স্বাগত জানান।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদুল আহমেদ বলেন, সিন্ডিকেট হয়েছে কী-না, তা আমি জানি না। তবে প্রত্যাশা অনুযায়ি টেন্ডার ড্রফ হচ্ছে না। তারপরও সরকারের স্বার্থ রক্ষা করেই হাট-বাজার ইজারা দেওয়া হবে। প্রশাসন বিষয়টি নিয়ে সর্তকভাবে কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ