ডিসেম্বরে নির্বাচনের কথা বললে সেটা জুনে চলে যায় কীভাবে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বরে নির্বাচনের কথা বললে সেটা জুনে চলে যায় কীভাবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও সেটা জুনে চলে যায় কীভাবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই। কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার জুনে চলে যায় কীভাবে?

স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতা পাওয়ার পরও আওয়ামী লীগ দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার অর্থ লুট করেছেন। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন।

পলাতক সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রিজভী বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন কায়েম করে জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছেন। ব্যাংক-বিমা থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
এসময় অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান রিজভী। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ