সংস্কার সংস্কার করে অযুহাত তুললে আপনাদেরও হাসিনার মতো পরিণতি হবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কার সংস্কার করে অযুহাত তুললে আপনাদেরও হাসিনার মতো পরিণতি হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, সংস্কার সংস্কার করে যদি বারবার অযুহাত তোলেন তাহলে ৫ আগস্টে শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল সে পরিণতি আপনাদেরও হবে।

শুক্রবার (২৮ মার্চ) ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আলাদিনস পার্কে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল জনগণ। সে সময়ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই জনগণ রাজপথে নামে। ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। জনগণের ভোটের অধিকার দ্রুত প্রতিষ্ঠিত করুন না হলে এ দেশের মানুষ ক্ষুব্ধ হবে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, সাইদুর রহমান জনি, শাকিল, পারভেজ পাঠান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ