আপনারা অসাধ্য সাধন করেছেন, কর্মকর্তাদের বললেন সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনারা অসাধ্য সাধন করেছেন, কর্মকর্তাদের বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ করেছেন।

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সিইসি।

আজ (‎রোববার) ঈদ পরর্ববর্তী এক অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন সিইসি। অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন সিইসি।

তিনি বলেন, আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মতো অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সকল কাজ ভালোভাবে এগোচ্ছে।

‎সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। যা শেষ হবে ১১ এপ্রিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ