পর্তুগাল বিএনপির কর্মী সম্মেলন ও বেগমখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পর্তুগাল বিএনপির কর্মী সম্মেলন ও বেগম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ,লন্ডন

১৭ জুলাই(রবিবার)পর্তুগালের লিসবনে
বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে পর্তুগাল বিএনপির কর্মী সম্মেলন ও বেগম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার
আয়োজন করা হয়।

পর্তুগাল বিএনপির সহসভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইটের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

উক্ত সম্মেলনে বেগম খালেদা জিয়ারউন্নত চিকিৎসার জন্য তার স্থায়ী মুক্তির ব্যাপারে সরকারের টালবাহানার কঠোর সমালোচনা করে বক্তাগণ মন্তব্য পেশ করেন এবং একই সাথে দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন।বিশেষ এ মোনাজাত পরিচালনা করেন লিসবন মার্তিমনিজ মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপি নেতা সাবেক গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি এমদাদুর রহমান স্বপন।ও দেশাত্মবোধক গান পরিচালনা করেন লিসবন শিল্পী গোষ্ঠী।

আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং পর্তুগাল বিএনপির নেতা-কর্মীদের পরবর্ত্তী পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন-পর্তুগাল বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম মিলন,নারায়নগন্জ জেলা মহিলা দলের আহবায়ক নুরুন নাহার,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুল ইসলাম ,নবগঠিত ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম,পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনজুরুল হোসেন জিন্নাহ ,শেখ খালেদ আহমেদ মিনহাজ, সাইফুল হক, পর্তুগাল বিএনপি নেতা কায়ছল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক-আজমল আহমেদ, হাকিম মিনহাজ, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহেদ পারভেজ ,শফিক চৌধুরী, দপ্তর সম্পাদক-অলিউর রহমান সানি,পর্তুগাল বিএনপি নেতা কবির আহমেদ খান, স্পেন সেচ্চাসেবক দলের আহবায়ক জেন্স সিপার,আসাদ উদ্দীন,সাবেক সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ, সাবেক মহানগর ছাত্রদল নেতা গিলমান চৌধুরী,সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ ছামি, ফ্রান্স সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক ,জইন উদ্দীন জনি, লায়েক তালুকদার,শুভ বার্তা সম্পাদক, পর্তুগাল বিএনপি নেতা শাহাব উদ্দীন, পর্তুগাল বিএনপির মহিন উদ্দীন, পর্তুগাল বিএনপির উদিয়মান তরুন সংগঠক , দেলোয়ার আহমেদ রাফি, সুজন মিয়া, মোঃ নাইম শেখ,স্বপন পাটুয়ারী সাদিকুজ্জামান জিতু, কাইয়ুম লিটন, মো. সোহাগ, নাহিন শেখ, পর্তুগাল সিআরসিআইপিটির মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, সাজিদ আহমেদ, আবু নাঈম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহিদুর রহমান বিশেষ ধন্যবাদ জানান যাদের উদ্যোগে পর্তুগাল বিএনপি সুসংগঠিত হতে যাচ্ছে ।এতে আবু ইউসুফ তালুকদার ও ছায়েফ আহমেদ সুইট পর্তুগালে বসবাসকারী বিএনপিরনেতা কৰ্ম্মীগণের উদ্দেশ্যে বলেন,আপনারা যারা স্হায়ী ভাবে পর্তুগালে বসবাস করেন তারাই যোগ্যতার ভিত্তিতে আগামী দিনের পর্তুগালের নেতৃত্বে আসবেন,পাশাপাশি গনতান্ত্রিক ভাবে পর্তুগাল বিএনপির একটি শক্তিশালী কমিটি হবে যা গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।এছাড়া বক্তব্যে তারা দেশের বর্তমান এ বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন,বাংলাদেশ কে মুক্ত করার দায়িত্ব আমাদের জাতীয়তাবাদী দলের,আমাদের এ আন্দোলন-হাসিনা পতনের আন্দোলন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত,ইনশা’আল্লাহ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ