আগুনের পর ফ্যাসিবাদী মোটিফের উপস্থিতি অবশ্যম্ভাবী হয়ে উঠল: ফারুকী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগুনের পর ফ্যাসিবাদী মোটিফের উপস্থিতি অবশ্যম্ভাবী হয়ে উঠল: ফারুকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলায় বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অন্যতম মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার ঘটনার পর শোভাযাত্রায় ‘এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে’ উঠেছে। শনিবার (১২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি এই কথা বলেন।

ফারুকী তাঁর স্ট্যাটাসে বলেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’

তিনি বলেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই—এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।’

উপদেষ্টা বলেন, ‘কাল রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব।’

তিনি আরও বলেন, ‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ