চালের দাম সহনীয় পর্যায়ে আসবে, আশা বাণিজ্য উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চালের দাম সহনীয় পর্যায়ে আসবে, আশা বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাউল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাউল থেকেই আসে।

তিনি বলেন, এ বছর আমাদের আবহাওয়া এবং বিদ্যুতের অবস্থা ভালো ছিল। তা ছাড়া সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।

তিনি আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সমস্ত পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।

ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ