প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি প্রতিনিধিদল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধিদলে আরও আছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে শুধু নির্বাচনের রোডম্যাপ আলোচনা করা হবে। নির্বাচন নিয়ে সরকারের ভাবনা ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে চাইবে দলটি।বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে নির্বাচনের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে।

দলটির নেতারা জানিয়েছেন, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি, তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ