সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় আমিনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত গৃহবধূ আমেনা বেগম সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে গৃহবধূ আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে যান। এরপর রাতে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে গলায় ওড়ন দিয়ে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পড়নে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমিনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মমলা দায়ের করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ