পুলিশ ব্যারাকে ফ্যানের সাথে ঝুলছিল কনস্টেবলের লাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশ ব্যারাকে ফ্যানের সাথে ঝুলছিল কনস্টেবলের লাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগরের পুলিশের ব্যারাক থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, শামীম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ