ধর্মচর্চা করবো, অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবো না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্মচর্চা করবো, অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবো না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন করবো। কিন্তু বিদ্বেষ পোষণ করবো না। মসজিদ, মন্দির, শ্মশানের জমি যারা দখল করে রেখেছে আরএস বিএসসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের কেউ ঢাকাতে মারা গেলে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারতো না। আমরা দায়িত্ব নেবার পর জমির ব্যবস্থা করে শ্মশান বানিয়ে দিছি। এছাড়া যেখানে যাচ্ছি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্যমতো অনুদান দিচ্ছি। একইদিন দুপুরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন।

সেখানে বক্তব্যে তিনি বলেছেন, ‘এ দেশ সকলের। আমরা মিলেমিশে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে থাকবে না কেন ভেদাভেদ।’

বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের দিন সকালে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকার, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীসহ বিভিন্ন পদস্থ নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ