সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ মোতায়েন সেনাসদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা।

সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার দৃঢ় থাকবে বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ