৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ আর আসতে পারবে না : এ্যানী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ আর আসতে পারবে না : এ্যানী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ দেশে আর আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

এ্যানী বলেন, একদিকে আন্দোলন চলছিল, আরেকদিকে ২৭ দফাভিত্তিক কাজগুলো আমরা করে যাচ্ছিলাম। একপর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিলাম তাদের সবার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। তারেক রহমানের যে চিন্তা ধারণা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। সেটি এক সময় বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, আমরা যখন আন্দোলন সংগ্রামের মধ্য ছিলাম প্রকৃতপক্ষে তখন সংগঠন করতে পারিনি। ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের দোরগোঁড়ায় নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে। জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট আপনাদের তুলে ধরতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ