বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ১২টা ৫ মিনিটে তিনি মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আব্দুল্লাহ মু. আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ