রায়পুরে কৃষকদলের সদস্য সচিবকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রায়পুরে কৃষকদলের সদস্য সচিবকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার কৃষকদলের সদস্য সচিব জিএম শামিম গাজিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ এপ্রিল রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে জিএম শামীম গাজি ও বিএনপি নেতা ফারুখ কবিরাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদলকর্মী স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান মারা যান। সংঘর্ষের ৯ দিন পর সংঘর্ষে আহত সেচ্ছাসেবকদলকর্মী জসিমও হাসপাতালে মারা যান। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ