এনসিপির জেলা কমিটি দিতে দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির জেলা কমিটি দিতে দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দক্ষিণাঞ্চলের জেলাগুলোর কমিটি গঠন করতে সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন দেন।

দক্ষিণাঞ্চলের আওতায় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা দক্ষিণের (মহানগর ও জেলা) জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এসব কমিটিকে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ