সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

শ্রমজীবী মানুষর অধীকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় র‍্যালি ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।

১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আসিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নেতৃবৃন্দ।

র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজ আওয়াল, আবু হুরায়রা, আয়ুব হোসেন, ইকবল হোসেন, আক্তারুল ইসলাম, বনি আমিন, লুতফর রহমান, মেহেরুল্লাহ প্রমুখ।

র‍্যালি পূর্ব সমাবেশে বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।

শ্রমিকরা বলেন, এই দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ