শরীয়তপুর পালং মডেল থানার ওসি (তদন্ত) আত্মগোপনে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর পালং মডেল থানার ওসি (তদন্ত) আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
পালং মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান বেশ কদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমনকি তার ব্যবহৃত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ রয়েছে। ঢাকার আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলসহ ৬ জনকে হত্যা শেষে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তিনি সেই মামলার ২৭ নম্বর আসামি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে নির্বিচারে গুলিতে নিহত হয় আন্দোলনরত সাজ্জাদ হোসেন সজল, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, আস-সাবুর এবং বায়েজিদ। পরে পুলিশ ভ্যানেই নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় সাভারের আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানকে ২৭ নম্বর আসামি করা হয় । এরপর তিনি শরীয়তপুর জেলা পুলিশে বদলি হয়ে ১৫ সেপ্টেম্বর যোগদান করেন। শরীয়তপুরের পুলিশ সুপার তাকে ১২ ডিসেম্বর পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন। গত ২৪ এপ্রিলের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।কদিন অপেক্ষার পর নড়িয়া থেকে পরিদর্শক আবির হোসেনকে তার শূন্য পদে পদায়ন করা হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক পালং মডেল থানার এক পুলিশ সদস্য বলেন, স্যার গত ২৪ তারিখ থেকে অফিসে আসছেন না। কী কারণে সেটি সঠিক বলতে পারবো না। শুনতে পেয়েছি তার আম্মা নাকি অসুস্থ, সে কারণে তিনি তার আম্মাকে দেখতে গিয়েছেন। বাকিটা সিনিয়র যারা আছেন তারা বলতে পারবেন।
এ ব্যাপারে জানতে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমানকে তার ব্যবহৃত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানতে পেরেছি। তবে কতোদিন ধরে সেটি দেখতে হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর তিনিসহ অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কর্মস্থলে রুলস, ফরমেট ফলো করে আসে। তবে কারো বিরুদ্ধে মামলা হলেই সঙ্গে সঙ্গে তিনি অভিযুক্ত কিংবা অপরাধী এমন নয়। তদন্ত করার আলোকে প্রমাণ যেটি আসবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ