এই প্রহসন মেনে নেওয়া হবে না’, আসিফের পোস্টের পর হাসনাতের হুঙ্কার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই প্রহসন মেনে নেওয়া হবে না’, আসিফের পোস্টের পর হাসনাতের হুঙ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৯, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন জুলাই বিপ্লবীরা। তারা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর মধ্যেই আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তার এই আশ্বাসকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। খুন, দমন-পীড়ন, দুর্নীতির জন্য দলীয় কাঠামোকে দায়ী করে বিচার নিশ্চিত না হলে প্রকৃত বিচার হবে না।’

এর আগে হাসনাতের মতোই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাসকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না।’

আরেক এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন, ‘বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর দেশকে বাঁচাতে আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ