আওয়ামী নিষিদ্ধের প্রজ্ঞাপন : এনসিপির মিষ্টি বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী নিষিদ্ধের প্রজ্ঞাপন : এনসিপির মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করে এনসিপি। এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনও করে দলটি।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত এনসিপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলোসহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে দিবেন, এইবার কোনো হেলাফেলা করলে আমরা যমুনার সামনে বসে থাকব না, যমুনার ভেতরে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করছে তাদের হুঁশিয়ার করতে চাই, অবশ্যই আপনাকে মুজিববাদ আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে। না হয় বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য করবে। বর্তমান ট্রাইব্যুনালের সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ করব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ