সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারক্ষমা চাইলেন শামীম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারক্ষমা চাইলেন শামীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ক্ষমা চাইলেন শামীম
 

ক’দিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে দুর্ব্যবহার, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে, তারপরই অভিনেত্রীর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি। এদিকে, প্রিয়াঙ্কার অভিযোগের পর শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ আনেন একাধিক অভিনেত্রী। ফলে সামাজিক মাধ্যমে শামীমকে নিয়ে চলতে থাকে চর্চা। এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম। ১৫ই মে রাতে অভিনয়শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে অভিনেতা শামীম তার ক্ষমা প্রার্থনা করেন। অভিনেতা বলেন, সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালিগালাজ করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত। তিনি বলেন, অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়, বিভিন্নজনকে কষ্ট দিয়ে থাকতে পারি। সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। শামীম বলেন, হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি! আমি কথা দিচ্ছি আমার দ্বারা এ রকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবে না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, আরেক ভিডিও বার্তায় অভিনেত্রী প্রিয়াঙ্কাও নিজেদের মধ্যকার বিষয় অভিনয়শিল্পী সংঘের অভিভাবকদের কাছে না জানিয়ে সরাসরি মিডিয়ায় এ নিয়ে কথা বলায় দুঃখ প্রকাশ করেন। এদিকে, অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, যেহেতু শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য, সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্য পদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ