আলী হয়ে বড় পর্দায় ইরফান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলী হয়ে বড় পর্দায় ইরফান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ

আলী হয়ে বড় পর্দায় ইরফান
 

বিভিন্ন সময়ে নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইরফান সাজ্জাদকে। এবার ক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মী একটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সিনেমার নাম ‘আলী’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এরইমধ্যে ইরফান এর পোস্টার প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে দেখা মেলে এক যুবক চোখে ক্রোধ, অভিযোগ, অভিমান নিয়ে তাকিয়ে। আর তার মুখে ক্ষত চিহ্ন। জানা গেল, দ্রুতই মুক্তি পাচ্ছে ‘আলী’। এদিকে, পোস্টারটির মাধ্যমে ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন ইরফান সাজ্জাদ। তিনি মানবজমিনকে বলেন, পোস্টারটি পোস্ট করার অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাবো ভাবিনি। চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, এটা এমন একটি চরিত্র যা অনেকে হয়তো করতে চাইবে না। এই চরিত্রটি কথা বলতে পারে না, সে বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। আমাকে এটার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে, এটা কমার্শিয়াল সিনেমা। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। বলা দরকার, ইরফান সাজ্জাদ ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও চলচ্চিত্রে এর আগেও কাজ করেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ