ফেনীতে এনসিপির জনসংযোগ ও লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনীতে এনসিপির জনসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার (২৬ মে) বিকাল ৪টায় পরশুরাম উপজেলা থেকে কর্মসূচি শুরু করেন। এরপর ফেনী সদর, পৌরসভা ও সোনাগাজীতে গিয়ে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের তত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভি, মনসুর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব যোবায়ের।

পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্খা নিয়ে রাস্তায় নেমেছিলো আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগিরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহনযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ