হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সামিত সোম। এ ছাড়া ইতালি লিগে খেলা ফাহমিদুলও ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন প্রীতি ম্যাচ উপলক্ষে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা, সামিত সোমরা ছাড়াও ফিরেছেন বেশ কয়েকজন ফুটবলার।

ফরোয়ার্ড সুমন রেজা ফিরলেন অনেক দিন পর। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ

রক্ষণভাগ : শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মধ্যভাগ : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম

আক্রমণভাগ : ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ