ভোলায় ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলায় তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ টি অবৈধ বেহেন্দী ও ১৪ টি চরঘেরা জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকে বিকাল পযর্ন্ত ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট আরাফাত হোসেনের নেতৃত্বে তেতুঁলিয়া নদীর ক্যানলিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য ও র‌্যাব-৮ এর সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে তেতুঁলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ টি অবৈধ বেহেন্দী ও ১৪ টি চরঘেরা জাল জব্দ করা করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
পরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট আরাফাত হোসেনের উপস্থিতে এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ