ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি

তিন সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার ৭ মাস পর কমিটি বর্ধিত করে ৪৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক পদে আরও ৬ জনকে যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে সদস্য নির্বাচিত করা হয়েছে আরও ৩৪ জনকে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৩টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

এর আগে গত বছরের ৪ নভেম্বর আলহাজ জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ কমিটি ঘোষণার ৭ মাস পর আরও ৪০ জনকে বর্ধিত করা হয়।

কমিটির নতুন যুগ্ম আহ্বায়করা হলেন- এবি সিদ্দিকুর রহমান, আখতারুল আলম ফারুক, এনামুল হক ভুইয়া, মুহাম্মদ মোর্শেদ আলম, রুহুল আমিন মাসুম, শহীদুল আমীন খসরু। এছাড়াও সদস্যরা হলেন- সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, বজলুর রহমান তুহিন, অধ্যাপিকা রায়হানা ফারুক, শুক্কুর মাহমুদ ববি, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, ফাত্তাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান, জয়নাল আবেদীন, শহীদুল ইসলাম শহীদ, মো: হাবিবুর রহমান খান রতন, এ কে এম শামসের আলী, করিম সরকার, হাতেম খান, ফজলুল হক, তোফাজ্জেল হোসেন, মুশফিকুর রহমান, আতাউর রহমান শামীম, মো. কামরুজ্জামান লেবু, মামুনুর রশীদ, হেলাল আহম্মেদ, মো. মনজুরুল ওয়াহেদ নিক্সন, অধ্যক্ষ মো. এখলাছুর রহমান জুয়েল, সালাউদ্দিন আহম্মেদ, আতাহারুল ইসলাম বুলবুল, ইয়াহিয়া আহম্মেদ শাহীন, আলাল ফকির, আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান তালুকদার, হাফিজ উদ্দিন আহম্মেদ, আব্দুল করিম মাস্টার, মাসুদ তালুকদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং একেএম জাহাঙ্গীর হাসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ