প্রথম গণসংযোগ শুরু করেছি মিয়াবাজার উজিরপুর থেকে : ডা. তাহের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম গণসংযোগ শুরু করেছি মিয়াবাজার উজিরপুর থেকে : ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল, এ দেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরই সে বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।

সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল্লাহ মো. তাহের বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামবাসীর সঙ্গে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ প্রথম গণসংযোগ শুরু করেছি মিয়াবাজার উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।

উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন ও শিল্পপতি কামাল উদ্দিন।

মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ডা. তাহেরসহ জামায়াত নেতারা শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ