ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর সহধর্মিণী, সুনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন-সহ সংগঠনটির অন্যান্য উপদেষ্টা এবং সদস্যবৃন্দ।
আজ ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, বাদ আসর বিকাল ৫.৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমান-এর মাজার প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ