শেখ হাসিনা ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন : রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না যেটি শেখ হাসিনা করেছেন। প্রকৃত গণতন্ত্র এলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে। যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারব।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে জিয়া উদ্যানে তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সঙ্কট এখনো কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন সে আভাস আমরা পাচ্ছি।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে ডা: জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পাননি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান ডা: জুবাইদা রহমান। তার নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি বিনম্র আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অনন্য একজন মানুষ। তাকেও তারা ছাড় দেয়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে।’

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুরর রহমান রুমুনসহ আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

পরে নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা: জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দু’ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ