ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার অনুরোধ আলী রীয়াজের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার অনুরোধ আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার অনুরোধ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেছেন, একটু ছাড় দেয়ার জায়গায় আসুন। আপনারা আসছেন, আরেকটু আগান। আরেকটু আগালে দ্রুত জুলাই সনদ করার মাধ্যমে এ অংশ (সংলাপ) শেষ করতে পারি।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ মূলতবি অধিবেশনে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বৈঠকে ৩০টি দল ও জোটের নেতারা উপস্থিত আছেন।

রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে আলী রীয়াজ বলেন, প্রত্যোকে একটু বিবেচনা করুন। আমরা এখানে এসেছি বিশেষ পরিস্থিতিতে, সে পরিস্থিতিটা অন্তত কঠিন ও কঠোর। ১৬ বছরের সংগ্রাম, হাজারখানেক (জুলাই গণঅভ্যুত্থান) মানুষের আত্মদান, বহু লোকের অভিজ্ঞতা, বহুলোক এখনো নিখোঁজ। এর সাথে আপনাদের কর্মী, সংগঠন প্রাণ দিয়েছেন, নিপীড়িত হয়েছেন। এ জন্য আমরা এখানে আসতে পারলাম। না হলে আসতে পারতাম না। এটা বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদুর এগিয়ে যেতে পারি, একটু ছাড় দেয়ার জায়গায় আসুন।ত

তিনি বলেন, পাশাপাশি নির্বাচন ও বিচারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে, চলতে দিতে হবে। কিন্তু এটা আমাাদের দ্রুত করতে দিতে হবে। আমাদের অনুরোধ আরেকটু ছাড় দিতে হবে, তাহলে এক জায়গয় আসতে সহজ হবে। আমরা সবাই মিলে এক।

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ দেশের মানুষ প্রত্যাশা নিয়ে দেখছেন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এটা আমাদের মেনে নিতে হবে যে অনেক বিষয়ে আলোচনার পরে নীতি-নির্ধারকদের (দলীয়) কাছে ফিরতে হয়। কারণ আলোচনায় নতুন নতুন বিষয় আসে, যাতে রাজনৈতিক দলগুলোর কাছাকাছি আসার সুযোগ রয়েছে। আমাদের যেহেতু সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্যে পৌঁছাতে হবে, সেজন্য সবাইকে ছাড় দেয়ার প্রয়োজন হবে। সে দেয়ার ক্ষেত্রে প্রয়োজন হলে নীতি-নির্ধারকদের সাথে কথা বলুন।

তিনি বলেন, গত কয়েকদিনের আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে গেছে, বিশেষ করে উচ্চ-কক্ষ গঠন ও প্রক্রিয়া, নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক জায়গায় আসতে পারিনি। এগুলো নিয়ে আরো গুরুত্বের সাথে কথা বলার দরকার।

রাজনৈতিক দলগুলোর অনুরোধে বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আগামী দুই দিন (সোমবার ও মঙ্গলবার) সংলাপের বিরতি থাকবে বলে জানিয়েছেন আলী রীয়াজ। এসময়ে রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে বলেও মনে করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ