গোলাপগঞ্জবাসীর সাথে গণসাক্ষাতে নুরুল ইসলাম নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জবাসীর সাথে গণসাক্ষাতে নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ উপজেলার জনসাধারণের সাথে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র গণসাক্ষাত উপজেলা অডিটোরিয়ামে রোববার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

এলাকার উন্নয়ন, দাবীদাওয়া, সমস্যা, করনীয়, পরামর্শ প্রবৃত্তি বিষয়ে এ গণসাক্ষাতের আয়োজন করা হয়। গণসাক্ষাতে উপজেলার সর্বস্তরের মানুষ তাঁর সাথে একান্ত কথা বলেন। সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধা ও আশা-আকাঙ্খার বিষয়ে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ