উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন।

একইসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’।

বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের ব্যানারে আগের মতো তার নামের আগে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ উল্লেখ করা হয়নি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান অচলাবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়েঅ কথা বলেন বিএনপি নেতা।

এর আগে, গত ১৬ জুন ডিএসসিসির কিছু কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবহৃত ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, ইশরাক হোসেন ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ