হুন্ডা কিনে না দেয়ার বাবাকেহাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করছে ছেলে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হুন্ডা কিনে না দেয়ার বাবাকেহাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করছে ছেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহবুব (৪২)। ঘটনার পর থেকে তার ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবা মাহবুব এর কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি কাজ করতো। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাÐ ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ