বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা: উত্তরার বিমান দুর্ঘটনায় শোকপ্রস্তাব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা: উত্তরার বিমান দুর্ঘটনায় শোকপ্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ সোমবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় এ শোকপ্রস্তাব গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হলে এ পর্যন্ত পাইলট ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে এবং ১৭১ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করা হয়।

দলটি এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও নেতারা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ