মাইলস্টোনে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় যুবদলের শোক সভা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাইলস্টোনে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় যুবদলের শোক সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের জন্য দোয়া করেছে মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরের আমপাং পয়েন্ট কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রমজান আলীর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ এম জে আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম, যুবদল নেতা মো: জসিম উদ্দিন, নুরে সিদ্দিকী সুমন, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

বক্তারা মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যার তালিকা প্রকাশের এবং ঢাকার জনবহুল এলাকা এড়িয়ে প্রশিক্ষণ বিমান পরিচালনার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এম এ কালাম, রফিক সরকার, শাহীন আলম, ইসমাইল আকন্দ, আমপাং যুবদের মো: সবুজ, মো: আজাদ, মারুফ এলাহী, মো: কিবরিয়া, মো: সুমন, মো: সাদেক, মো: মিজান ও স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ