মাওলানা ভাসানীর আদর্শেই এগোতে চান নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাওলানা ভাসানীর আদর্শেই এগোতে চান নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

মাভাবিপ্রবি প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টায় তিনি মাজার জিয়ারত করেন এবং মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও দলের স্থানীয় নেতাকর্মীরা।

জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রকৃত নেতা। কিন্তু আওয়ামী লীগ কখনো তাকে স্বীকার করেনি। তার ত্যাগ, সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণার উৎস। আমরা তার আদর্শ ধারণ করেই জনগণের পাশে থাকতে চাই।”

পরে তিনি মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে স্মৃতিস্তম্ভ দরবার হল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

আজ (২৯ জুলাই) টাঙ্গাইলের নিরালা মোড়ে নাহিদ ইসলাম পথযাত্রা ও সমাবেশে অংশ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ