ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

 

মানিকগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও শিরিন আক্তার মুক্তা (৩৭) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের টিনপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত বছরের জুলাইতে আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহাগ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।

জানা গেছে, সোহাগ ও তার স্ত্রী শিরিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, এরা দুজনই এজাহারভুক্ত আসামি। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা এক মামলায় আদালতে পাঠানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ