গণ-অভ্যুত্থানের কারণে স্বাধীনভাবে কথা বলতে-সভা করতে পারছি: দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণ-অভ্যুত্থানের কারণে স্বাধীনভাবে কথা বলতে-সভা করতে পারছি: দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণ-অভ্যুত্থান হওয়ার ফলেই দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও সভা-সমাবেশ করতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।

শুক্রবার নাটোরের নলডাঙ্গার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মত প্রকাশের, সভা-সমাবেশ করার এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারাজীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। প্রতিবছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পালন করা হবে।

দুলু আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ