জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরী: নজরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরী: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। শনিবার (২ আগস্ট) এফডিসিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। দুর্নীতি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন—যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল নয়… সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারও কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা—সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।

বিএনপি নির্বাচিত হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের দলের অঙ্গীকারের কথা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করব। তবে সবাইকে সতর্ক থাকতে হবে যে পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।”

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের এক যুগান্তকারী দলিল। জুলাই যোদ্ধারা ইতিহাসের মহানায়ক হিসেবে স্থান করে নিয়েছেন। জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। জুলাই আমাদের ধর্ম-বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগ কখনো মুছবে না।”

তিনি বলেন, “আমাদের সৎ, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৈষম্য, অন্যায়-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের আগমন না ঘটে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ