হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও খুনি হাসিনাকে ফেরতের দাবিতে বুধবার (৬ আগস্ট) ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এদিন বেলা ১১টায় মেরুল বাড্ডা, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় নাজাত দিবস এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এ কথা বলেন রাশেদ প্রধান।

তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা বুধবার ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

বক্তব্যে জাগপা মুখপাত্র বলেন, ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে; এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন।

রাশেদ প্রধান বলেন, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হ্যাট থেকে মুক্তি পেয়েছি। আজ আমাদের নাজাত দিবস, বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের।

সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ