জামালপুরে নারী সাংবাদিককে নির্যাতন ও জমি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে নারী সাংবাদিককে নির্যাতন ও জমি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে নারী সাংবাদিক ফারজানা আক্তার সবুজাকে নির্যাতন ও জমি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে শহরের শান্তিবাগ এলাকায় ওই ভুক্তভোগীর পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে স্থানীয় নারী সাংবাদিক ফারজানা আক্তার সবুজা বলেন, পশ্চিম ফুলাবাড়িয়া এলাকার চান মিয়ার ছেলে মিলনের নিকট থেকে সিংহজানী মৌজার ৩ শতাংশ জমি বায়না সূত্রে ক্রয় করি। কিন্তু জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নানাভাবে হয়রানি করে এবং আমার সৎ ভাই ফরিদের যোগসাজসে অন্য জনের কাছে ওই জমি বিক্রি করে ও জমি বেদখল করে।

এ বিষয়ে সুরাহা চাইলে মিলন, ফরিদ ও তাদের লোকজন আমাকে ব্যাপক মারধর করে। আমার মেয়ে উষা মনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করতে গেলে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার মেয়েকেও মারতে আসে। আমি অন্তঃস্বত্তা থাকায় নির্যাতনের কারণে আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ মিলনকে গ্রেফতার করে। এরপর তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে, আমার সন্তান ও পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। আমাকে সমাজের চোখে খারাপ প্রমাণ করার জন্য এবং আমাকে ভুয়া সাংবাদিক বলে অপপ্রচার করে সম্মান ক্ষুণ্ণ করছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে থাকতে পারছি না।

সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা, সকল আসামীদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সাংবাদিক ফারজানা আক্তার সবুজার স্বামী মো. উজ্জল মিয়া বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সবুজার মেয়ে উষা মনি, ভাবী মিষ্টি আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ