জাপানি ও বহুজাতিক ৪০টি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এক্সক্লুসিভ জব ফেয়ার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপানি ও বহুজাতিক ৪০টি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এক্সক্লুসিভ জব ফেয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২২ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটি (আইসিসিবি)–তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সক্লুসিভ জব ফেয়ার। এটিসি জবসের উদ্যোগে আয়োজিত এ কর্মমেলায় জাপানসহ বহুজাতিক ৪০টি কোম্পানি অংশগ্রহণ করবে।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বক্তারা জানান, জাপানিজ ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর উদ্যোগে আয়োজিত এই কর্মমেলার মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের সঙ্গে জাপানি ও আন্তর্জাতিক কোম্পানির সরাসরি সংযোগ স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এছাড়া জাপান সরকারের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রকল্পের আওতায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানও মেলায় উপস্থিত থাকবে।

তারা আরও বলেন, এ মেলা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে। একই সঙ্গে সরাসরি জাপানে কাজ করার সুযোগ তৈরি হবে, যা রেমিট্যান্স বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর চেয়ারম্যান আবুল হোসেন, কাওয়াই গ্রুপের কমিউনিকেশন ডিরেক্টর ফরিদ উদ্দিন আহমেদ, কাওয়াই গ্রুপের কো-অর্ডিনেটর শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ