দুপুরে ছাত্রদলের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুপুরে ছাত্রদলের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ এই প্যানেল ঘোষণা করা হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা প্যানেল ঘোষণা করব।’

গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ