পেট্রল-অকটেন কিনতে না হলে দাম বাড়ালেন কেন, প্রশ্ন মন্টুর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেট্রল-অকটেন কিনতে না হলে দাম বাড়ালেন কেন, প্রশ্ন মন্টুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

 

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, পেট্রোল ও অকটেন আমাদের কিনতে হয় না বলে আগে বলা হয়েছিল। সে হিসেবে সংকটের কোনো প্রশ্ন আসে না। যদি এ দুই জ্বালানি কিনতে না হয় তাহলে হঠাৎ করে রাতে দাম বাড়ানো হলো কেন।

শনিবার (৬ আগস্ট) দেশের চলমান সংকট উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা ও গণফোরাম তৃণমূলকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্টু বলেন, অবিলম্বে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল পূর্বের মূল্যে আনতে হবে। তা নাহলে সবকিছুর মূল্যবৃদ্ধি করে অসহনীয় চাপ দেওয়ার জন্য জনগণই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।

তিনি বলেন, উৎপাদনশীল খাত ধ্বংস করাই সরকারের লক্ষ্য। সারের মূল্যবৃদ্ধি করে কৃষকের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। যার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে জনভোগান্তি আরও বাড়ছে। দেশের গভীর সংকট উত্তরণে একমাত্র সমাধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সভায় নেতারা সিদ্ধান্ত নেন, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগস্ট সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সব জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে গণফোরাম। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ বর্ধিত সভা পরিচালনা করেন গণফোরামের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক। এছাড়াও ফোরামের অন্যান্য নেতারা বক্তব্য তেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ