ডাকসু নির্বাচন:কারা আছেন উমামার প্যানেলে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচন:কারা আছেন উমামার প্যানেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এ প্যানেল।

এ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদী ভূইয়া এবং এজিএস পদে জাহেদ হোসেন।

অন্যান্য পদে প্রার্থীরা হলেন—

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: নূমান আহমাদ চৌধুরী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মমিনুল ইসলাম (বিধান)
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুর্মী চাকমা
আন্তর্জাতিক সম্পাদক: নাফিজ বাশার (আলিফ)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অনিদ হাসান
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম হোসেন ইমন
ক্রীড়া সম্পাদক: মো. সাদিকুজ্জামান সরকার (সাদিক)
ছাত্র পরিবহন সম্পাদক: মো. রাফিজ খান
সমাজসেবা সম্পাদক: তানভির সামাদ
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ইসরাত জাহান নিঝুম
মানবাধিকার ও আইন সম্পাদক: নুসরাত জাহান নিসু।
সদস্য পদে রয়েছেন— ববি বিশ্বাস, নওরীন সুলতানা তমা, আবির হাসান, রক্তবীজ অর্ক বড়ুয়া, রাফিউল হক রাফি, আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), সাদেকুর রহমান সানি, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, আবিদ আব্দুলাহ, মো. হাসান জুবায়ের (তুফান), মো. সজিব হোসেন, মো. শাকিল, নেওয়াজ শরীফ আরমান এবং আবিদ আব্দুলাহ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুর ২৮টি পদে এবার জমা পড়েছে মোট ৫০৯টি মনোনয়নপত্র। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি, যার মধ্যে জমা পড়েনি ১৪৯টি।

অন্যদিকে ১৮টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনের জন্য জমা পড়েছে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি, তবে জমা হয়নি ৩১৮টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ