হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে জিকে গউছের একক স্বাক্ষরে গঠিত নির্বাচন কমিশন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে জিকে গউছের একক স্বাক্ষরে গঠিত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

 

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্জ জিকে গউছের একক স্বাক্ষরে গঠিত নির্বাচন কমিশন হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করে আজ সন্ধ্যায়॥
তার পর থেকে হবিগঞ্জ জেলা বিএনপির অনুষ্ঠিত কাউন্সিলে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ হবিগঞ্জ জেলার সকল উপজেলা পৌরসভার অনুমোদনকৃত পূর্ণাঙ্গ কমিটির কপি চাইলে প্রধান নির্বাচন কমিশনার তা দিতে অপারগতা প্রকাশ করেন । তিনি পরশু দিন কমিটির অনুমোদিত কপি অর্থাৎ চুড়ান্ত ভোটার তালিকা দিবেন বলে জানান॥

অথচ তফসিল ঘোষণার পুর্ব শর্ত হলো ভোটার তালিকা চূড়ান্ত করা॥
উল্লেখ্য যে হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আবুল হাসিম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার হলে শুধু মাত্র দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ জিকে গউছের সাইনিং পাওয়ার থেকে যায় এবং তিনি সাংগঠনিক আইনগত বাধ্যবাধকতায় একক স্বাক্ষরে জেলার অধিনস্থ থানা পৌর কমিটিগুলো অনুমোদন করতে পারেননি ।


তথাপি জেলা কাউন্সিলের তফসিল ঘোষণার পর থেকে আজ সন্ধ্যায় দলের কাউন্সিলে প্রার্থী হতে ইচ্ছুক নেতাকর্মীরা চুড়ান্ত ভোটার তালিকার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে ধরনা দিচ্ছেন।

আহমদ ফারুক লিপুর ফেইসবুক থেকে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ