শরীয়তপুর পৌর এলাকার ৮টি খাল পরিস্কার কর্মসূচী শুরু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর পৌর এলাকার ৮টি খাল পরিস্কার কর্মসূচী শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
শরীয়তপুর পৌরসভার প্রধান প্রধান ৮টি খাল পরিস্কার পরিচ্ছনা কাজ শুরু হয়েছে। পৌরসভা ও ব্রাকের স্বাস্থ্য কর্মসুচীর আওয়তায় আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুর সার্কিট হাউজ এর নিকট ব্রীজ থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিস্কার কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব), পৌর প্রশাসক উপসচিব মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও (আইসিটি) মোঃ আসলাম হোসাইন,ব্রাকের জেলা সমন্বয়ক সমীর কুন্ডু,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । এ কর্মসূচীর আওতায় জেলা শহরের ৮টি খাল পরিস্কা পরিচ্ছন্ন করা হবে। পাশিাপাশি জনসচেতনতা জন্য পরিবেশ অধিদপ্তর ও পৌরসভার পক্ষথেকে লিফলেট বিতরণ করা হয়েছে। এর ফলে শহরের মশার উপদ্রব কমে যাবে। ডেঙ্গু প্রতিরোধ হবে। রোগবালাই কমে আসবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ