সরকার একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধিকে দণ্ডনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৭ আগস্ট) জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের সাইনবোর্ড এলাকায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

এসময় রিজভী বলেন, লুটপাট, টাকা পাচার ও দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিং-এর খেসারতও জনগণকে দিতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এরই মধ্যে পরিবহন খরচ বেড়েছে। বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। সবমিলে মানুষের জীবন যাত্রার সব খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়বে। মুখ বুঝে বসে না থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলন করতে হবে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ